orpsc15@gmail.com | 01306286660 |
Established: 2023 | EIIN: 481791

OBSERVANT RESIDENTIAL PUBLIC SCHOOL AND COLLEGE

Khansama, Dinajpur

নিউজ
জরুরি অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ, ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণির লটারি ভর্তি ফলাফল
হোম / সভাপতির বাণী
সভাপতির বানী

অপূর্ব ও নান্দনিক পরিবেশে দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে সম্পূর্ণ ডিজিটালাইজড্ কারিকুলাম সমৃদ্ধ, মানসম্পন্ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ, দায়িত্বশীল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ‘অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ' আত্মপ্রকাশ করেছে।

কোন জাতির সামগ্রিক উন্নয়নের পূর্বশর্ত হলো মান সম্মত শিক্ষা, আর এ শিক্ষা প্রদানের মহান দায়িত্বটি যথার্থভাবে পালন করে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা সহায়ক ও নিরাপদ পরিবেশ, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী, সচেতন ও স্মার্ট পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যেই একটি আধুনিক ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অক্ষুন্ন রাখার ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। একুশ শতকের অসম প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে বিজয়ী হওয়ার মত শিক্ষা সহায়ক পরিবেশ-এই প্রতিষ্ঠানে সবই বিদ্যমান।

একজন শিশু জন্ম গ্রহণ করলেই মানুষ হয়ে যায় না। তার মেধা ও প্রতিভা বিকাশ ঘটিয়ে মনুষ্যত্ব অর্জন করতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান-বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও। বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ফলে প্রযুক্তি আজ আকাশছোঁয়া। একবিংশ শতাব্দীর বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধতা গড়ে তোলা। এরই আলোকে বর্তমান সরকারের ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে ‘অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ' পরিবারও বদ্ধপরিকর।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য পূরণে আমরা শ্রেণি কক্ষে প্রজেক্টর ও ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান প্রক্রিয়া চালু করব। এছাড়া আধুনিক আইসিটি ল্যাব, বিভিন্ন বিভাগে অত্যাধুনিক স্মার্ট ক্লাস রুম প্রতিষ্ঠা করা হয়েছে। অনলাইন তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। এখন থেকে আমাদের ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকা তাদের সকল তথ্য ঘরে বসেই ওয়েব সাইট থেকে পেয়ে যাবেন। এ ওয়েবসাইটটিতে যে তথ্য ও উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এর ফলে একদিকে আমরা ইনফরমেশন হাইওয়েতে উঠতে সক্ষম হব, পাশাপাশি আমাদের কাজে স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি।

প্রতিষ্ঠান যার কাছে কৃতজ্ঞ, তিনি আমার পরম আত্মীয় আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মরহুম আব্দুর সাত্তার (বি ডি আর)। এ মহান কাজের জন্য আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুক, আমিন। আমার দৃঢ় বিশ্বাস “অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ' এর ছাত্র-ছাত্রীরা অত্র প্রতিষ্ঠানের আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা গ্রহণের মাধ্যমে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর ও উজ্জল ভবিষ্যৎ এবং আপনাদের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করছি।

সভাপতি,

মাহবুবুর রহমান

এম এ (বি এড)

প্রধান শিক্ষক, খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

© OBSERVANT RESIDENTIAL PUBLIC SCHOOL AND COLLEGE